Khandaker Humaed
یک ماه قبل
KNOW THYSELF (নিজেকে জানো) নীতিবাক্য নিয়ে ১৮৪১ সাল উপমহাদেশের প্রথম আধুনিক ও ইংরেজি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্থাপিত হয় এ ঢাকা কলেজ। এ কলেজ প্রতিষ্ঠার পরপরই ঢাকা হয়ে ওঠে সমগ্র পূর্ব বাংলার ইংরেজি শিক্ষার কেন্দ্রবিন্দু। শিক্ষাক্ষেত্রে ঢাকা কলেজের অব্যাহত অগ্রযাত্রার সোনালী ফসল ছিলো ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৃষ্টি লগ্নে বই-পুস্তক আবাসিক ভবন শিক্ষক-শিক্ষার্থী দিয়েও ঢাকা কলেজ সহযোগিতা করেছিল। ঢাকা কলেজ প্রথমে বুড়িগঙ্গার তীরে স্থাপিত হয়। ১৯১১ সালে কার্জন হল ছিল ঢাকা কলেজের মূল ভবন। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টির পর ঢাকা কলেজকে নিউ মার্কেটের দিকে স্থানান্তর করা হয়। বর্তমানে এখানেই কলেজটি অবস্থিত। প্রায় ২০ একর জায়গার ওপর স্থাপিত কলেজ আঙ্গিনায় ৪ টি শিক্ষাভবন, ৮ টি আবাসিক ছাত্রাবাস, ২টি সুবিস্তৃত মাঠ, ১টি মসজিদ ও একটি পুকুর রয়েছে। এছাড়াও বিএনসিসি, রেডক্রিসেন্ট, রোভার স্কাউট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, এর মত আরও অসংখ্য সোসাইটি রয়েছে। কলেজের সামনে রয়েছে সুবিন্যাস্ত ফুলের গাছ ও সবুজ ঘাসে সুশোভিত নয়নাভিরাম উদ্যান। যা ক্লান্ত পথিকের মনে নিমিষেই এনে দেয় প্রশান্তির পরশ। বাংলাদেশের সর্বপ্রাচীন এ প্রতিষ্ঠানটিতে ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স এবং মাস্টার্সে অধ্যয়ন করার সুযোগ হয়েছিলো। ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত দীর্ঘ ৮ বছর এই ক্যাম্পাসে ছিলো নিয়মিত আনাগোনা। কত স্মৃতি যে জড়িয়ে আছে এই কলেজ কে নিয়ে তার কোনো ইয়ত্তা নেই। ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি যুগ যুগ ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকুক এই কামনাই করি।