ভি এফ এস এর ভাওতাবাজি:
কারো পিত্তি জ্বললে, জলতেও পারে।
ছোট ভাই গতকাল কানাডার ভিজিট ভিসার জন্য ভি এফ এস এ যায়। ছোট ভাইয়ের মুখ থেকেই শুনি -
আমার এপয়েন্টমেন্ট ছিলো ১১টায়, অফিসে প্রবেশের সময় স্যার স্যার বলে হাই সিকিউরিটি চেক করে। টোকেন নিয়ে বসার পর দেখি তিন ও চার নাম্বার কাউন্টার এর স্টাফ ক্লায়েন্টের ফাইল নিয়ে প্রিমিয়াম লাউঞ্জে যায়। ক্লায়েন্টকে লাউঞ্জে রেখে দুজনে আবার সিটে বসে, একই কাজ বারবার করছিল। মনে হলো তাদেরকে রেখেছে ছুতা নাতা ধরে শুধুই প্রিমিয়াম লাউঞ্জে লোক পাঠানোর জন্য।
এবার আসলো আমার পালা। তিন নাম্বার কাউন্টার। নাম জিজ্ঞেস করে দুই হাতের আঙ্গুল দেখাতে বললো। তারপর কিছুক্ষণ এপয়েন্টমেন্ট এর পেপারস, পাসপোর্ট ঘাটাঘাটি করে জিজ্ঞেস করলো,
আপনার হয়ে এই ভিসার আবেদন কোন এজেন্ট করেছে? কার মাধ্যমে করেছেন?
আমি হালকা ভ্রু কুচকে প্রশ্নের উত্তর দিলাম, কেন? কি হয়েছে? আমি নিজেই আবেদন করেছি।
মনে হলো উত্তরটা উনার পছন্দ হয় নাই। এবার বললো একটু বসেন, আবার ডাকবো। আমিও এমন জায়গায় বসলাম যেন দেখতে পারি তার গতিবিধি। পাঁচ মিনিট পর আমার নাম ডাকলো। এবার বললো, আপনার নাম আমাদের সন্দেহের লিস্টে আছে, আপনি যদি স্বীকার করেন আবেদনের প্রক্রিয়া তাহলে ভালো, না হয় ব্ল্যাক লিস্টে নাম উঠতে পারে।
আমিও অবাক ভাব নিলাম, বললাম আপনি আমার বায়োমেট্রিক নেয়ার ব্যবস্থা করেন বাকিটা আমি দেখবো। আমিতো নাছোড় বান্দা, আর আগে থেকেই জানি তাদের কাহিনী।
অগত্যা কিছু বলতেও পারছেনা, প্রিমিয়াম লাউঞ্জেও পাঠাতে পারছেনা। হতাশ হয়ে আমার হাতে একটা নোটিশ ধরায় দিয়ে বললো, ভালো ভাবে পড়েন, আবার ডাকবো। আমি সিটে বসে এক নজর চোখ বুলাতেই দেখলাম একই কথা। বুজতে পারলাম সে আমাকে দুর্বল করার অপচেষ্টা করছে। আমি আর তার ডাকের অপেক্ষায় না থেকে সরাসরি তাকে গিয়ে বললাম, আমি বায়োমেট্রিক দিবো, সে ব্যবস্থা করেন। আপনাদের এই কাগজ আমাকে বোকা বানাতে পারবেন না।
হতভম্ব হয়ে তাকিয়ে থাকলো, বুজতে পারলো আমাকে দমাতে পারবে না। অগত্যা নিজে থেকেই বললো, জি স্যার বসেন, বায়োমেট্রিক এর জন্য ডাকা হবে।
তাই, যারা ভি এফ এস এ ফাইল জমা দিবেন, স্মার্টলি কথা বলবেন, মনে রাখবেন তারা ফাইল রাখার জন্য নিয়োজিত হয়েছে, ভয় পাওয়ার কিছু নাই। ভাওতাবাজি করে, লোক ঠকানোর উদ্দেশ্যে প্রিমিয়াম লাউঞ্জে নিয়ে যায়।
Happy Traveling 🛩️
- shafikul islam